বশেমুরকৃবিতে থিসিস লেখনির উপর প্রশিক্ষণ
শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সফলতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) থিসিস লেখনির উপর এক প্রশিক্ষণশালার আয়োজন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ প্রশিক্ষণটি ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল ল্যাবে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, আইকিউএসি পরিচালক ও অত্র প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. দীনেশ চন্দ্র সাহা।
ভাইস-চ্যান্সেলর বলেন, থিসিস প্রফেশনাল এবং প্র্যাকটিক্যাল উভয় জীবনের ক্ষেত্রে সমভাবে গুরুত্ব রাখে। একটি থিসিস পরবর্তী পিএইচডিসহ যেকোন উচ্চশিক্ষায় পদার্পণের অন্যতম মানদন্ড হওয়ায় শিক্ষার্থীদের এ বিষয়ে অধিকতর অনুশীলন ও বই পড়ার প্রতি উদাত্ত আহ্বান জানান।
দিনব্যাপী এম এস পর্যায়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষকবৃন্দ যাদের মধ্যে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, উড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তা ড. দীনেশ চন্দ্র সাহা এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের চলমান এবং উচ্চতর শিক্ষা জীবনকে সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ