ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৩-৫-২০২৪ বিকাল ৬:৩২
১৩ই মে, ২০২৪ জেলার দুইটি উপজেলা গুরুদাসপুর বড়াইগ্রাম পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আরিফ হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় দুইটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১