ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ৬০টি জলাশয়ে ৩০ লাখ মাছের পোনা অবমুক্ত করলেন ইসলামিক বক্তা আফসারী


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ১২:৪২

কখনও নিজের অর্থায়নে কখনো  চাকরিজীবী,ব্যবসায়ী ও বাংলাদেশি প্রবাসীদের আর্থিক সহযোগিতা নিয়ে কেনেন দেশি জাতের বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এভাবে মাছের পোনা ক্রয় করে দেশের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করে যাচ্ছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। দীর্ঘ ৫ বছর ধরে এসব পোনা দেশের বিভিন্ন উপজেলায় নদী-নালা, খাল-বিলে মোট ৬০ টি স্পটে প্রায় ৩০ লাখ মাছের পোনা অবমুক্ত করেন তিনি। মাছের পোনা অবমুক্ত সময় সরাসরি নিজের ফেসবুক পেইজে লাইভে এসে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বাণী ছড়িয়ে দিতে দেশের জনগণের উদ্দেশ্য জনস্বার্থমূলক বক্তব্য এবং গজলের মাধ্যমে মেতে থাকেন। সোমবার (১৩ মে) বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাওলানা রফিক উল্লাহ আফসারী ও তাঁর সফর সঙ্গীরা গাড়িতে ২৬ টি ব্যাগে করে প্রায় ২০ হাজার মাছের পোনা নিয়ে আসে। আছর নামাজের পরে মনোহরগঞ্জ বাজার ও আমতলী বাজার ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।এসময় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, আলহামদুলিল্লাহ রাসূল (সাঃ) এর প্রতি অগণিত দরুদ আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন খাল-বিল, নদ-নদীতে মৎস্য পোনা অবমুক্ত করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমার প্রিয় এলাকা মনোহরগঞ্জ উপজেলার বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করলাম। তিনি আরো বলেন, আমরা এখন আর নদীতে জাল ফেললেই মাছ পাই না, কেননা আমরা শুধু মাছ ধরেই যাচ্ছি কিন্তু মাছের পোনা অবমুক্ত করি না। তাই দেশের আমিষের ঘাটতি পূরণ করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা ছোট অপ্রাপ্ত বয়স্ক মাছ ও ডিমওয়ালা মাছা কেনা-বেচা খাওয়া থেকে বিরত থাকবেন আমরা যদি আল্লাহর পানি নেয়ামতকে কাজে লাগিয়ে প্রত্যেকে যদি ১ কেজি বা আধা কেজি মাছের পোনা অবমুক্ত করি তাহলে আমার দেশ আবারও মাছে-ভাতে বাঙ্গালি হয়ে যাবে ইনশাল্লাহ।পরে তিনি উপস্থিত সকলকে নিয়ে দোয়া মোনাজাত করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। উপস্থিত ছিলেন,আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান হিরন,মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক  সাংবাদিক আবদুর রহিম, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আহছানউল্লা সোহাগ ,প্রেসক্লাবেরসদস্য,মোঃহাছান ,সাংবাদিক ,আবদুর রশিদ,হেফজ মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার সাধারণ জনগণ।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ