ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

লালপুরে ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশ সদস্য


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ১২:৫০

আব্দুস ছামাদের চাকরি মেয়াদ আছে আর মাত্র দুই বছর ১০ মাস। এরপর যাবেন অবসরে। তবে এবছর তিনি ৫৭ বছর বয়সে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুস ছামাদ পাশ্ববর্তী বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত।মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক তাহানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বছর আগে আব্দুস ছামাদ আমাদের প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এবছর তিনি কারিগরি শাখা থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪. ২৫ পেয়ে পাশ করেছেন। 

এবিষয়ে আব্দুস ছামাদ বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পেয়েছি। ওই সময় এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুই বছর ১০ মাস চাকরি আছে। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। পাশাপাশি হতদরিদ্র মানুষের জন্য আমৃত্যু পযন্ত সেবা করতে চাই। এজন্য নতুন করে পড়ালেখা শুরু করেছি।

তিনি আরো বলেন, এবার এইচএসসি পাসের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হব। তারপরে বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে।
বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে তার শিক্ষার প্রতি একটা আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ ডিপার্টমেন্টে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস করেই যোগদান করা যেত।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১