শাহজাদপুরে পানি কচু চাষে ভাগ্য বদলের স্বপ্ন কৃষদের
সিরাজগঞ্জ শাহজাদপুরে এবার পানি কচুচাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কচুচাষীরা। এ বছরে শাহজাদপুরে ১০ হেক্টর জমিতে আবাদকৃত পানি কচুর বাম্পার ফলন হওয়ায় কচুচাষীদের মুখে ফুঁটেছে হাসি। তাই কৃষকরা ধান চাষের পাশাপাশি কচু আবাদে ঝুঁকছে। কচু চাষে বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা উৎপাদন ব্যয় হলেও উৎপাদিত কচু ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি হওয়ায় বিঘাপ্রতি তাদের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়। আর এ কারণেই এবার তাদের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কচু চাষীরা! উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের কচুচাষী তারাবালী আশা প্রকাশ করে বলেন- পানি কচু চাষে সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা মুনাফা অর্জিত হবে। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ বলেন- মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ পানি কচুচাষে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতাসহ কারিগরি পরামর্শ প্রদান করছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে পানি কচু চাষীদের বিভিন্ন প্রকল্প থেকে বা প্রণোদনা কর্যক্রম থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হেক্টর জমি থেকে প্রায় ৩৫০ মেঃ টন পানি কচু উৎপাদন করতে সক্ষম হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন