পাবনা’র ঈশ্বরদীতে ধান-চাল-গম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন
চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।‘ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলা খাদ্য অধিদফতরের আয়োজনে উদ্বোধন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদী ও মুলাডুলি খাদ্যগুদামে ১৬ হাজার ৫শ’৩৯ মেট্রিক টন চাল, ২শ’৭৯ মেট্রিক টন ধান, ৩শ’৬৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছ্।ে ধান প্রতি কেজি ৩২ টাকা, চাল প্রতি কেজি ৪৫ টাকা গম প্রতি কেজি ৩৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে বলে কর্মকর্তারা জানান।
ধান, চাল ও গম সংগ্রহ ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, চলতি মৌসুমে ১৬২ জন মিল মালিকদের কাছ থেকে ধান চাল ও গম সংগ্রহ করা হবে। কৃষক ও মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায়; সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকরা যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয়; সেটি স্থানীয় প্রশাসন কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে তাগিদ দেন ইউএনও।
ঈশ্বরদী উপজেলা খাদ্য গুদাম চত্বরে সংগ্রহ কার্যক্রম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত সেখানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর আলম, খাদ্য গুদামের সংগ্রহ ও চলাচল কর্মকর্তা মাহফুজ আল আসাদ, ঈশ্বরদী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মুতমাইন্না, মুলাডুলি সিএসডির ম্যানেজার আব্দুল হান্নান, চাল কল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দারসহ চাল কল মালিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা