বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমের বিরুদ্ধে রাঙ্গামাটি বিএনপির নেতার ক্ষোভ
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে বিএনপির আন্দোলন কর্মসূচির পালনের কেন্দ্রে দেয়া বিভিন্ন জেলা উপজেলার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ করেছে রাঙ্গামাটি জেলার বিএনপি নেতা সাইফু ইসলাম ভুট্টো। রাঙ্গামাটি জেলা বিএনপির এক নেতা সাইফুল ইসলাম ভুট্টো মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ করে বলেন, মাহবুবের রহমান শামীম বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন উপজেলা ও জেলা কমিটি বাণিজ্য করে আসছে। টাকার বিনিময়ে অযোগ্যদের কমিটিতে দায়িত্ব দিয়ে নিজের পকেট ভারি করে আসছে মাহবুবের রহমান শামীম। কমিটি বানিজ্য করে বিভিন্ন জেলায় প্লট ও ফ্ল্যাটের মালিক বনে গেছে বলে দাবি করেন। মাহবুবের রহমান শামীম দায়িত্ব নেয়ার পর বিএনপিকে সাংগঠনিকভাবে ধ্বংস করে দিয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী কারো নাম ঠিকানা উল্লেখ না করে লিখেছেন অভিযোগ যদি মিথ্যা হয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রমান করুক, যাদের তথ্য আছে তারা প্রেস ক্লাবে তথ্য প্রমান নিয়ে হাজির হবেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বলেন, উনি বিএনপিকে যে ক্ষতি করেছে সেটা আওয়ামী লীগও করেনি, উনি শুধু টাকা দিয়ে কমিটি দিয়েছে, যাবতীয় তথ্য প্রমান আমার হাতে আছে। বিএনপিকে বাঁচাতে হলে উনাকে দ্রুত বহিস্কার করে যোগ্য দক্ষ একজনকে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
অভিযোগের বিষয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বক্তব্য জানার জন্য ফোন করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোন ধরণের মন্তব্য করবে না বলে জানান, উনার বিরুদ্ধে দেয়া বক্তব্য উনি শুনেছেন বলে জানান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত