চাকরি রাজস্বকরণের নামে প্রতারণা হাতিয়ে নিয়েছেন অর্ধ কোটি টাকা
চাকুরি রাজস্বকরণ করে দেওয়ার কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্যসহকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মোঃ কামাল হোসেন,কার্যসহকারী,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সেতু/কালভার্ট প্রকল্পের নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে নিয়োজিত একজন কর্মচারী।
তিনি দুর্নীতি ও প্রতারণার উদ্দেশ্যে প্রকল্পে নিয়োজিত ১২৭ জন উপজেলা ও প্রধান কার্যালয়ের কর্মরত কার্যসহকারীদের-কে নিয়ে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে চাকরি রাজস্বকরণ করার আশ্বায় দিয়ে কার্যসহকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি কার্যসহকারীর কাছ থেকে সর্বনিম্ন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন । তিনি বিভিন্ন মামলার অজুহাতে বিগত ১ থেকে দেড় বছর যাবত এভাবেই টাকা হাতিয়ে নিচ্ছেন।
অডিও রেকর্ড সংরক্ষিত নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগীগণ প্রতিবেদক-কে জানান, কামাল হোসেন সকলকে বলেন আমার হাতে অনেক বড় বড় লোক আছে এবং সুযোগও আছে আমাদের চাকুরি রাজস্বকরণ করার তাই আপনারা যত তাড়াতাড়ি টাকা উঠিয়ে আমার কাছে দিবেন ততই তাড়াতাড়ি চাকুরি রাজস্বকরণ হয়ে যাবে। চাকুরি রাজস্বকরণের আশায় অনেকেই জমি বিক্রি ও ঋণ করে টাকা জমা দেন, কিন্তু আমরা তার কাছে চাকুরি রাজস্বকরণ বা মামলার কথা জানতে চাইলে তিনি বলেন, মামলার রায় চলে আসবে এবং রাজস্বকরণের কাজ চলছে। পরবর্তী আমরা তার কাছে মামলার কপি দেখতে চাইলে তিনি কপি দিব দিব বলে বছর বছর সময় পার করেছেন।
এভাবেই তিনি চাকুরি রাজস্বকরণের কথা বলে সারাদেশ থেকে আনুমানিক অর্ধ কোটি টাকা আত্নসাত করেছেন এ যেন দেখার কেউ নাই। উপরোক্ত বিষয়ে কামাল হোসেন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়