ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলী থানা হেফাজতে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১২:২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে থানা পুলিশের হেফাজতে হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে মো: আরমান (২১) নামের এক যুবক।মঙ্গলবার (১৪ মে) উপজেলার সৈন্ন্যারটেক এলাকায় এক তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগে আরমান নামের ওই যুবক'কে আটক করে থানা নিয়ে যান কর্ণফুলী থানা পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত মোঃ আরমান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোহছেন আলী পাড়ার মোঃ আলীর ছেলে। সে সৈন্ন্যারটেক এলাকার ইউনিটেক নামের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে নাসরিন নামের এক মেয়ের সাথে সম্পর্ক হয় আরমানের, মেয়েটির পরিবার থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিলেন। তখন নাসরিন বিয়ের জন্য আরমানকে চাপ সৃষ্টি করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাস্তায় চলে আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়,পরে ঘটনাস্থলে থানা পুলিশের দায়িত্বরত অফিসার মোঃ বিল্লাল হোসেন তাকে থানায় নিয়ে যান। সেখানে মহিলা সেলে আরমানকে রেখেছিলেন থানা পুলিশ।
থানা হাজতের শৌচাগার থেকে হারপিক নিয়ে খেয়ে ফেলে আরমান। থানা পুলিশ বুঝে ওঠার সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেম জানান, এক তরুণীকে ইভটিজিংয়ের দায়ে আরমান নামের এক যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। থানা হাজতের শৌচাগার গিয়ে ছেলেটি হারপিক খেয়েছে আমরা জানা মাত্রই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২