ওয়ারিশ সম্পত্তি চাইতে গিয়ে নাজেহাল হলেন সমলা তার পরিবার
"মেয়েরা সম্পত্তি পাবে"- এটি মেনে নেওয়ার সংস্কৃতি দেশে এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। মুসলিম আইন অনুয়ারয়ী সম্পত্তি পেতে এখনো অনেকেইে ভোগান্তির শিকার হচ্ছেন। তেমনই একজন ভোক্তভোগি হলেন সমলা খাতুন। তিনি রাজধানীর দক্ষিন খানের বাসিন্দা। মায়ের ওয়ারিশ সম্পত্তি চাইতে গিয়ে নাজেহাল বলে জানিয়েছেন ভোক্তভোগি সমলা আক্তার। তিনি জানান, মায়ের সম্পত্তি চাইতে গিয়ে পরিবারের সবার এখন নাজেহাল অবস্থা। সম্পত্তি চাইতে গিয়ে ভাইয়ের লেলিয়ে দেওয়া কিছু অপসাংবাদিকের কবলে পড়ে হেনস্থার শিকার হয়েছেন তিনি। বেসরকারী একটি টিভি চ্যালেনে তিনি এবং তার ছেলেসহ আত্মীয়স্বজনকে চাঁদাবাজ ও দখলদার উল্লেখ করে সংবাদ প্রচারের নিন্দা জানাতে উত্তরা প্রেসক্লাবের সামনে মানববন্দন করেন ভোক্তভোগি এই মহিলা তার স্বজনেরা। অনুষ্ঠিত মানববন্দনে সমলা আক্তার বলেন, বাবার সম্পত্তি পাই না, এটাই সংবাদ হওয়ার কথা থাকলেও সম্পত্তি চাইতে গিয়ে আমরাই আজ চাঁদাবাজ ও দখলবাজ হয়ে গেলাম। এমনটা হওয়ার কথা ছিলো না জানিয়ে সমলা বলেন, আমার মা মোসাঃ সখিনা খাতুন তাহার পিত. ছমিরউদ্দিন মাতবরের নিকট হতে ৩৯৩, দক্ষিন ফায়দাবাদ, দক্ষিনখান, ঢাকা ঠিকানায় সম্পত্তি পান। বিগত ০৭/০১/১৯৯৯ তারিখে তিনি ইন্তেকাল করেন। আমার মায়ের ওয়ারিশ হিসাবে আমার বাবা মোঃ রফিজউদ্দিন, আমার ভাই মোঃ সেলিম মিয়া ও আমি সমলা খাতুন উক্ত জমির ওয়ারিশ। আমার ভাইয়ের নিকট আমার প্রাপ্য অংশ দাবী করলে তিনি দিব-দিচ্ছি করে সময়ক্ষেপন করতে থাকেন। তিনি আরো জানান, পরবর্তীতে নিতান্তই বাধ্য হয়ে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের নিকট জানালে গত ১২/০৬/২০২৩ তারিখে স্থানীয়ভাবে কাউন্সিলর অফিসে সালিশ বৈঠক হয়। সালিশগন মাপাঝোপ করে আমার প্রাপ্য অংশ নির্ধারন করে দেন। এরপর আমার ভাই আমার অংশে অন্যায়ভাবে স্থাপনা নির্মান করতে গেলে গত ০৪/০৯/২০২৩ তারিখে আবারও আশেপাশের লোকজনকে জানাই। তখন আমার ভাই আমাদের সাথে দুর্ব্যবহার করেন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি সম্পত্তি চাইতে এলে আমার স্বামী, দুইছেলে, মেয়ের জামাইকে প্রানে মেরে ফেলার হুমকি দেন। এসব হুমকির বিষয়ে আইনের আশ্রয় নিবেন বলে জানান সমলা খাতুন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি