আটক আসামিকে আদালতে দেরিতে হাজির, চান্দগাঁও থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে শোকজ
নগরীর চান্দগাঁও থানা পুলিশ সিএনজি চুরির অভিযোগে আটক হওয়া ৬ জনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় তিন পুলিশ কর্মকর্তাকে শোকজ করেছে আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) লিখিত ব্যাখ্যাসহ এদের আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। সিএমপির চান্দগাঁও থানার পরিদর্শক (ওসি) মো. মুস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) ইমাম হোসেন ও মামলার বাদী এসআই অঞ্জন দাশগুপ্ত। বুধবার (১৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আদেশ দেন। বৃহস্পতিবার এ মামলার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করা হয় বলেও এ আদেশে উল্লেখ করা হয়।
অভিযুক্ত পক্ষের আইনজীবী মানিক দত্ত জানান, গ্রেপ্তারের তিন দিন পর আসামিদের আদালতে হাজির করা হয়। বিষয়টি পুলিশ ফরোয়ার্ডিংয়েও স্বীকার করা হয়েছে। বুধবার এ আসামিদের ৭ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। এ সময় ৪ আসামির পক্ষে বিষয়টি আদালতে উপস্থাপন করি। অন্য আসামির পক্ষে অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও জিয়া হাবীব আহসান শুনানি করেন। আইনজীবীরা জানান, শুনানি শেষে বুধবার সন্ধ্যায় তিন পুলিশকে লিখিত ব্যাখ্যাসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ৯ আগস্ট রাত ৮টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড়ের ইয়াসিন মিস্ত্রির গ্যারেজের সামনে থেকে ৬টি চোরাই সিএনজিসহ ৬ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই অঞ্জন দাশগুপ্ত চান্দগাঁও থানায় মামলা করেন। গ্রেপ্তারের তিন দিনের মাথায় ১১ আগস্ট ৬ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ডিবি পুলিশ জানতে পারে ইয়াসিন মিস্ত্রির গ্যারেজের সামনে চোরাই সিএনজি বেচা-কেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে ৬টি সিএনজিসহ ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চোরাই ট্যাক্সির চেসিস ও নম্বর প্লেট পরিবর্তন করে বেচা-কেনার অভিযোগ আনা হয়। অভিযুক্তরা হলেন- মো. হাসান (৩০) মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মনির হোসেন (৪৮), রুবেল মিয়া (২৭) ও নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।
এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, অভিযানটি পরিচালনা করেছে ডিবি। চান্দগাঁও থানায় শুধুমাত্র মামলাটি করা হয়েছে। এক্ষেত্রে থানা পুলিশের কোনো দোষ আছে বলে মনে হচ্ছে না। কী কারণে কেন দেরি করে আসামি আদালতে পাঠানো হয়েছে, বিষয়টি ডিবির দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন বলে তিনি জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই