বশেমুরকৃবিতে ইয়ং ডক্টরস লার্নিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল এর উদ্যোগে ডিভিএম ৯ম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের ''ইয়ং ডক্টরস লার্নিং প্রোগ্রাম'' এবং বিনামূল্যে প্রাণি চিকিৎসা ও পরামর্শ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে দিন ব্যাপী শতাধিক গবাদিপশু, হাঁস-মুরগি, কুকুর, বিড়াল ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, কৃমিনাশক ব্যবস্থাপনা, টিকা প্রদান এবং খামারীদের পশুপাখির সার্বিক স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক ডিন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান, প্রফেসর ডঃ মোঃ গোলাম হায়দার, ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আতাউর রহমান সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। সার্বিক সহযোগিতা করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা