ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:১৬

শিবচরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আবির তালুকদার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৫ মে) রাত ৯ টার দিকে দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামে দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আবির ওই এলাকার বিল্লাল তালুকদারের ছেলে।

জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে পরিবারের সদস্যরা গরু ঘরে কাজ করছিল। এসময় শিশু আবির গরু ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

স্থানীয় আতিকুর রহমান নামের এক ব্যক্তি বলেন,'
ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে গরু ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। শিশুটি বেড়া স্পর্শ করতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন বলেন,'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির বাবা তখন গোয়াল ঘরে কাজ করছিল। শিশুটি হাটতে হাটতে গোয়াল ঘরে গিয়ে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। পরে চিকিৎসার জন্য ফরিদপুর নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়। এটা খুবই দুঃখজনক। বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়।'

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা