জাককানইবি শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত সকল অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার অন্তর্ভুক্ত সকল অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় স্মার্ট ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৫ মে ২০২৪) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ২২ মে ২০২৪, সকাল ১১ সকাল ১১টায় প্রয়োজনীয় সংযুক্তিসহ জীবনবৃত্তান্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্ভুক্ত সকল অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় স্মার্ট ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ২২ মে ২০২৪, সকাল ১১ টায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম রিয়েল সরকারকে দায়িত্ব দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী