ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের নেতৃত্বে হুদয়, মোস্তাফিজুর


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:২৯

 গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের সাংবাদিক ফোরাম-এর (বশেমুরবিপ্রবিসাফো) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে  হৃদয় সরকার এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে  মো. মোস্তাফিজুর রহমান।

বুধাবার(১৫মে) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিরুদ্দিনের উপস্থিতিতে বেলা ১২টা থেকে নির্বাচন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের প্রভাষক পার্থ সারথী রায়, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের উপদেষ্টা শেখ আবদুর রহিম।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেজবা রহমান সুপ্ত।

নব-গঠিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ, দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মুহিব খান অর্থ-বিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জুবাইদা রহমান তুলি(দৈনিক কালের খবর), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফসান ইসলাম, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত সাহা, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ পূর্ণিমা সরকার, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক৩ মো. সাকিব শেখ । এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আফিফা নাজনীন আশা এবং বিষটি সূত্রধর।

নব-নির্বাচিত কমিটির সভাপতির বক্তব্যে হৃদয় সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরাম শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য সংগঠণ। আমি এ সংগঠনের দায়িত্ব হাতে পেয়ে খুবই আনন্দিত। আমি চেষ্টা করবো সত্য ও নিষ্ঠার সাথে সকল অন্যায়ের মুখোমুখী দাঁড়াব।

সাধারন সম্পাদকের বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। আশা করি আমি আমার কলমের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ করবো। এবং সকল প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিকতার সঠিক চর্চা করবো।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?