ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় র‌্যাব’র হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৪২

নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লুৎফর ওই এলাকার মিশ্রিপাড়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।সূত্রে জানা য়ায়, গত ১৩ মে সন্ধ্যায় বাদি অটোযোগে দয়ারামপুর বাজার থেকে নিজ বাসায় (বনপাড়া) ফেরার পথে লুৎফরসহ আসামিগণ তাকে অপহরণ করে তার (লুৎফর) বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে হাত-পা ও মুখ বেঁধে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ভুক্তভোগী উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে, পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করে। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান,মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার হয়েছে,বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১