যমুনা টিভিকে সতর্ক হয়ে প্রতিবেদন প্রচারের আহ্বান জাককানইবির সচেতন শিক্ষকদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যমুনা টেলিভিশন ও অনলাইনে প্রচারিত ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে প্রশাসনিক ভবনের সামনে সচেতন শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষক সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে দায়িত্বরত শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণের সমন্বয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা যমুনা টিভি ও অনলাইনে প্রচারিত সংবাদকে উদ্দেশ্যমূলক ও ফরমায়েশি প্রতিবেদন আখ্যা দিয়ে এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন। এধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের প্রতিবেদনকে প্রত্যাহার করে ভবিষ্যতে আরও বেশি সতর্ক হয়ে প্রতিবেদন প্রচারের জন্য আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
Link Copied