স্বাক্ষর জাল করে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
নরসিংদী জেলা পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী কাছে এ অনাস্থা প্রস্তাব দেওয়া হয়। এতে জেলা পরিষদের আট সদস্যের স্বাক্ষর রয়েছে। জানা যায়, সম্প্রতি পরিষদের কিছু সদস্য প্রকল্প বাস্তবায়ন না করে ভূয়া প্রকল্প ও ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। এসব অনিয়ম, দূর্নীতি ও লুটতরাজ বন্ধে পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। এ কারণে দূর্নীতিবাজ সদস্যরা জাল স্বাক্ষর দিয়ে এ মিথ্যা অনাস্থা প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের সদস্য মো: আমান উল্লাহ ভূইয়া বলেন, এ অনাস্থাপত্রে তিনি স্বাক্ষর করেননি। যারা তার স্বাক্ষর জাল করেছেন তিনি তাদের শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন ভূইয়া বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর মসজিদ, মন্দির ও গোরস্তানের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিষদের কিছু সদস্য অন্য সদস্যদের স্বাক্ষর জাল করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে তার বিরুদ্ধে ৩শ টাকার স্ট্যাম্পে লিখিত অনাস্থা দেয়। নরসিংদী-১ আসনের এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম হিরো ((বীরপ্রতিক) বলেন, চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া নোংরা ষড়যন্ত্রের শিকার।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার