ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

একাধিক নাশকতা মামলার আসামি জালালকে নিয়ে উদ্বেগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৬:১

রাউজান হলদিয়া ইউপি কার্যালয়ে কমিউনিটি পুলিশিং সভায় ইউনিয়নের কুখ্যাত কিশোর গ্যাং লিডার, চট্টগ্রামে জামাল খানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর সহ একাধিক নাশকতা ও হত্যাচেষ্টা মামলার আসামি মোঃ জালাল ওরফে গরু জালালকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা৷ কিছু মহল জালাল বাহিনীর নেতা জালালকে জামিনে বের করে হলদিয়া ইউনিয়নসহ রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা করছেন বলেও সভায় অবহিত করা হয়৷ 

হলদিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবার (১৪ মে) সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিক উর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনসুর।

উপ-পরিদর্শক আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান তহিদুল আনোয়ার, ইউপি সদস্য সরোয়ার আলম, গিয়াস উদ্দিন, শ্যামল দে, সবুজ বড়ুয়া, মোঃ আলী, শামসুল আলম চৌঃ, ডাক্তার নুরুল আলম, মোঃ ফিরোজ, রোজি আকতার প্রমুখ।

চেয়ারম্যান তার বক্তব্য বলেন, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তরসর্তা এলাকা মোঃ জালাল নামের একজন দুর্বৃত্ত আছে। সে চট্টগ্রাম শহরের জামাল খানে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙ্গার এজাহার ভূক্ত আসামি হয়ে জেলে আছে। তবে তাকে যেকোনো ভাবে জামিন করাতে রাউজানের নামধারী কিছু লোক তৎপরতা চালাচ্ছে। এই জালাল ইউনিয়নে কিশোর গ্যাং এর নেতৃত্ব দেন। এরা জামিনে এসে আবারো যাতে এলাকায় অপকর্ম করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এই বিষয়ে ওসি সাহেবের কাছে আহবান জানাচ্ছি। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিক উর রহমান বলেন, আমাদের পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর আছে৷ কোন দুষ্কৃতকারী রাউজান এলাকায় অপতৎপরতা চালানোর সুযোগ পাবেনা৷" সেই সাথে গরু চোর, মদ-ইয়াবা বিক্রেতা ও সেবন কারিদেরও রেহাই হবেনা বলে উল্লেখ করেন ওসি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২