চা খাওয়া শেষ হবার আগেই ঘাতক ট্রাক কেঁড়ে নিল প্রাণ
সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামের এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছ বাজারের কাছে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,নিহত ভ্যান চালক মোঃ কুদ্দুস গাজী সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, কুদ্দুস গাজী প্রতি দিনের ন্যায় আজও ফজরের নামাজ পড়ার পর। ভ্যান নিয়ে যাত্রী পরিবহনের কাজে বের হন।শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কুদ্দুস গাজী বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যান রেখে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুদ্দুস গাজীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন