ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-৫-২০২৪ বিকাল ৫:৩

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সম্বর্ধিত করা হয়। শনিবার (১৮ মে) মাদ্রাসার আছির উদ্দিন সরদার মিলনায়তনে জেলার বিভিন্ন মাদ্রাসার কৃতি ছাত্রদের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ফয়সাল হোসেন’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা টিচার্স ট্র্রেনিং কোর্ডিনেটর সাইফুজ্জামান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ম্যানেজার (অপারেশন) আব্দুল আউয়াল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আরবী বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আরিফ ।
প্রধান অতিথি এবিএম ফজলুর রহমান বলেন,‘দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া একটি বুদ্ধিদীপ্ত কাজ;এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে যারফলে আগামীতে পরীক্ষায় আরো ভালো ফলাফল নিশ্চিত করবে। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের চরিত্র, আমল আখলাক, নীতি-  নৈতিকতা, ন্যায়পরায়ণ হয়ে গড়ে উঠতে হবে। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্যিকারের দেশপ্রেমিক  যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আবুল কাশেম, অধ্যাপক আব্দুল মমিন, সাংবাদিকদের মধ্যে ছিলেন-কামরুল ইসলাম, রফিকুল আলম রঞ্জু, নুরুন্নবী, অপূর্ব আতিক খান।
শেষে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি ছাত্রদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন।

এমএসএম / এমএসএম

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন