ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ১২:৪৩

যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কেশবপুর কলেজ পাড়া স্পোটিং ক্লাবের আয়োজিত ১৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমি ১৬ রানের ব্যবধানে পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান। বিশেষ অতিথির বক্তৃতা করেন,  উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার মহিলা কাউন্সিলর আছিয়া হালিম। খেলায় চ্যাম্পিয়ন ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমিকে পুরস্কার হিসেবে ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্স আপ কেশবপুরের পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে ট্রফি ও ২০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। আয়োজক কমিটিতে ছিলেন,কলেজপাড়ার মাসুদ পারভেজ শহিদ, মাসফি চৌধুরী অরিন,জাহিদ হাসান, হাসিবুর রহমান, মাসুদ হোসেন অপু,শাকিলুর রহমান সোহান,আব্দুল্লাহ আল মামুন, আল মামুন
মাহফুজুর রহমান,আব্দুস সামাদ, ও প্রমিজ হাসান প্রমুখ। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক