ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল গাজীর স্বপ্ন আগুনে পুড়ে ছাই


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ১:১৪

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের বাবুল গাজীর চা বিক্রির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। পরে হাইমচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

রবিবার (১৯ মে ২০২৪) ভোর ৫ টায় উপজেলার ৮নং ওয়ার্ড ভোট কেন্দ্র সংলগ্ন উত্তর চরভাঙ্গা গ্রামের বাবুল গাজীর চা বিক্রির দোকানে আগুন লাগে। তার একমাত্র অবলম্বন ছিলো এই চা দোকান। নিমিষেই শেষ হয়ে যায় তার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সকল মালামাল পুড়ে গেছে। টাকাসহ ক্যাশ বাক্স পুড়ে গেছে। চাল, ডাল, বিস্কুট সহ দোকানের প্রায় সকল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। টিন ও কাঠের তৈরি এ দোকানে আগুনের ভয়াবহতায় অবশিষ্ট সবই ব্যবহার অনুপযোগী। ফায়ার সার্ভিসের তথ্যমতে বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। দোকানে থাকা ফ্রিজ, টিভি সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখে ঘর থেকে বেরিয়ে দেখি আগুন জ্বলছে। আশপাশের পুকুর খাল শুকিয়ে যাওয়ায় পানির ব্যবস্থাও ছিল না। তবুও নিজেরা অনেক চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।

স্থানীয় বাসিন্দা ১নং গাজীপুর ইউনিয়নের হিসাব সহকারী মোঃ কামরুল হাসান জানান, নামাজের পর হৈ-হুল্লোড় শুনে দ্রুত বাবুল গাজীর চা দোকানের সামনে উপস্থিত হই। এসে দেখি আগুন জ্বলছে। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। কিন্তু এ আগুনে দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল গাজীর যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পোষাবার নয়।

৮নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান শেখ জানান, আমি সংবাদ পেয়ে সাথে সাথেই উপস্থিত হই। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাবুল গাজীর দোকান পুড়ে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ ব্যক্তির উপার্জনের একমাত্র অবলম্বন ছিল এ চা দোকান। তা আজ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আমাদের সাধ্য মত তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। যতটুকু সম্ভব তার ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান