নরসিংদীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা
টানা তৃতীয় বারের মতো নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন নির্বাচিত হওয়ায় পলাশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু পাঠাগার পলাশ উপজেলা শাখার উদ্যোগে পলাশ ওয়াপদা গেইটে ১৮ মে শনিবার সন্ধ্যায় এ গণসংবর্ধনা দেয়া হয়। বঙ্গবন্ধু পাঠাগার শাখার সভাপতি মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক শেখ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম নাসিম, জিনারদী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি একে আজাদ, বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ঘোড়াশাল পৌর যুবলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন। এর আগে বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে সৈয়দ জাবেদ হোসেনকে অনুরূপ সংবর্ধনা দেয়া হয়। এতে বক্তব্য রাখেন ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন।
উল্লেখ্য, গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সৈয়দ জাবেদ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: শরীফুল হককে ৩৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার