বশেমুরকৃবিতে কৃষিতে রিমোট সেন্সিং ও জিআইএস প্রশিক্ষণ
স্মার্ট কৃষির অংশ হিসেবে ফসলের সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিসহ মূল্যবান তথ্য প্রদান করে কৃষির আধুনিকায়ন ঘটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এর উপর এক প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বশেমুরকৃবি'র কৃষি ও আবহাওয়াবিদ্যা বিভাগের আয়োজনে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়। কৃষি আবহাওয়া, মৎস্য, কৃষি অর্থনীতি এবং কৃষিবনায়ন ও পরিবেশ এ চারটি বিভাগের ২৫ জন শিক্ষকের মাঝে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, কৃষি আবহাওয়াবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর নাসিমুল বারী, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৫ জন শিক্ষকমন্ডলী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ড. হাসান মোহাম্মদ আবদুল্লাহ, ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মোঃ ফরহাদুর রহমান প্রশিক্ষণ প্রদান করবেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied