আশুরার শিক্ষা
আশুরার শিক্ষা
ডা.মো.জাহাঙ্গীর আলম বিশ্বাস
ওরে মুসলিম দেখ, চেয়ে দেখ, ভালো করে দেখ চেয়ে।
বিষাদের সুর কারবালাতে, রক্তের মতো আছে ছেঁয়ে।
নবীজির দৌহিত্র, সন্তান আলীর সেযে ইমাম হোসেন।
মা ফাতেমার কলিজার টুকরা প্রানটি বিলিয়ে দেন।
তপ্ত খুন দিয়াছে ঢালী উম্মতেরই তরে।
নইলে কি আর নবী দোহিত্র পানি বিহণে মরে।
শিশুপুত্র আজগারের ওই, কোলে শুয়ে আহাজারি।
কারবালা কেন? সপ্ত আকাশ হয়ে গিয়েছিল সব ভারি।
আরশ মহল্লা বারবার যেন উঠেছিল কাঁপিয়া।
টগবগে তরুন হোসেনের, ওই সত্য সাহস দেখিয়া।
সত্য ও ন্যায়ের মানদণ্ডে আপোসহীন মহাবীর।
ইয়াজিদ সম মুনাফিকদের কাছে নোয়ায়নি কভু শির।
সত্য ন্যায়ের জন্য মরিোল মরু তৃষ্ণা বুকে।
মুসলিম ওহে ওঠো জেগে ওঠো ঘুমাও কোন সুখে।
মুসলিম আজ নিষ্পেষিত যুদ্ধ যেমন কারবালা।
হোসেনের মতো লড়তে হবে জেগে ওঠা তুমি এইবেলা।
পাপীষ্ঠ যত ইয়াজিদ সম, কাড়তে তাদের প্রাণ।
সত্য শান্তি আসবে তবে, কল্যাণে
ভরবে এই জাহান।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied