বাড্ডায় শিশু অপহরণ ক্রয় বিক্রয় চক্রের সদস্য গ্রেপ্তার, দুই বছরের শিশু মরিয়ম কে উদ্ধার
রাজধানী বাড্ডা থানা এলাকায় অপহরণ,ক্রয়-বিক্রয় চক্রের সদস্যসহ দুই বছরের একটি শিশুকন্যা উদ্ধার করেছেন থানা পুলিশ। গত ১৮ মে সকাল ১১ ঘটিকার দিকে ভিকটিম মোসাম্মদ মরিয়ম (২) কে বাড্ডা থানা এলাকা হতে শিশু অপহরণ ও ক্রয়-বিক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত চক্র অপহরণ করে ঢাকা হতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা-মাকে টেলিফোনের মাধ্যমে মুক্তিপণের জন্য ফোন করে শিশু অপহরণকারী ও ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতা সুমাইয়া (৪৫), ভিকটিমের পিতা মাতা বাড্ডা থানায় অভিযোগ করলে, থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন গাজীর তাৎক্ষণিক তৎপরতায় বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব রাজন কুমার সাহা এর সার্বিক দিকনির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সাইফুল ইসলাম ভূঁইয়া, শাহ আলম খলিফা এএসআই রুহুল আমিন ও নারী পুলিশ সাথী আক্তারের সমন্বয়ে একটি আভিযানিক দল দ্রুত সময়ের মধ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে ওই থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি সুমাইয়াকে গ্রেফতার ও শিশু মরিয়মকে উদ্ধার করতে সমর্থ হয়। শিশুটিকে তার বাবা মা কোলে ফিরে পেয়ে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
অভিযানের আদ্যোপান্ত বর্ণনায় বাড্ডা থানার সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা সকালের সময়'কে জানান, যে বর্তমানে পুলিশ তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, তাই যেকোনো ধরনের অপরাধচক্র কে সমূলে উৎপাটন করার জন্য বাড্ডা থানা পুলিশ প্রস্তুত।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে