পাবনায় জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো সেই ছাত্রলীগ নেতা দল থেকে বহিষ্কার
পাবনায় জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো সেই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত নেতা হলেন-পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল।
রোববার (১৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগের কথা চিঠিতে উল্লেখ করে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
উল্লেখ্য, শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা-মা একত্রে প্রতিবেশী জমজ বোন মিমিয়া ও লামিয়াকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় যমজ বোনের বাবা রেজাউল করিম রিজু বাদি হয়ে চাটমোহর থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকে পায়েল ও তার মা গা ঢাকা দিয়েছেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা