মধুপুর খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি চলতি বোরো মৌসুমের উৎপাদিত ধান-চাল, গমসহ খাদ্য শস্য সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (২০মে) দুপুরে খাদ্য গুদাম চত্বরে এই খাদ্য শস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইয়াকুব আলী।
অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসাইন, রূপালী গ্রুপের চেয়ারম্যান মিলার সালাউদ্দিন আহমেদ সেলিম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানসহ তালিকাভুক্ত মিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
এ বছর মধুপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৩৫৮ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৬ হাজার ১৩৫ মে. টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ৯১৫ মে. টন আতপ চাল এবং ৩৪ টাকা কেজি দরে ৩৬ মে.টন গম কেনা হবে বলে জানান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন জানান, গত ৭ মে থেকে শুরু হওয়া খাদ্য শস্য সংগ্রহের এ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার