ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চার ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল শুরু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ২:১৯
গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ীতেঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা সড়কে চার ঘন্টা পর যানচলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বন্ধ ঘোষণা করা দুইটি কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা গাজীপুরের কোনাবাড়ী এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। যার কারণে রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েন ওই রাস্তায় চলাচল কারী পথচারী ও যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী,
শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে দুপুর দেড়টার দিকে মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। 
 
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, শ্রমিকরা বিনা শর্তে কাজে যোগদান করবে। তারা ভিতরে কোন আন্দোলন করবেনা। যেসব শ্রমিকের নামে মামলা হয়েছে তাদেরকে হয়রানি করা যাবেনা। মালিক পক্ষ আগামিকাল সকাল থেকে কসরখানা খুলে দিবে। শ্রমিকদের এসব দাবি মালিক পক্ষ মেনে নিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস