ব্যক্তি বন্ধুত্বে সম্পর্ক হোক সুদৃঢ়: দীপংকর তালুকদার
পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপংকর তালুকদার এমপি বলেছেন, আমরা যে যে রাজনীতিই করি না কেন আমাদের ব্যক্তি বন্ধুত্বে, সম্পর্কে যেন প্রভাব না পরে। এই সম্পর্কের বন্ধন হোক দৃঢ়। আমরা সারা বছর অনেকে নিজ নিজ পেশায় কাজ করে থাকি। কারোর সাথে কারোর দেখা হয়না। এরকম পুনর্মিলনী অনুষ্ঠানে সেই সুযোগ ঘটে। সম্প্রতি নগরের ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে চট্টগ্রামে বসবারত পাহাড়ি নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত বৈসাবি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, তিন পার্বত্য জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করা, ব্যাপক প্রচার ও প্রসার ঘটানোসহ পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সংস্কৃতিকে তুলে ধরার একটি অন্যতম অংশ হলো এই বৈসাবি উৎসব। এখানে তিন পার্বত্য জেলার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র ফুটে উঠেছে। বৈসাবি অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্যবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে, যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান শান্তি অব্যাহত থাকবে এবং দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিন্টু চাকমা। সমাপনী বক্তব্য রাখেন আহবায়ক দীপংকর খীসা। এসময় তারা বলেন, পাহাড়ি জাতিসত্তার সংখ্যা ১৩। এর মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরাদের বর্ষবরণ ও বিদায়ের উৎসবের আদ্যক্ষর নিয়ে হয়েছে ‘বৈসাবি’। এর মধ্যে আছে ত্রিপুরাদের ‘বৈসুক’, মারমাদের ‘সাংগ্রাই’ আর চাকমাদের ‘বিজু’। তবে অন্যান্য জাতিসত্তার মানুষও বিষু, বিহু, সাংক্রায়ণ নামে এ উৎসব আয়োজন করেন পাহাড়ে। আজ চাকমাদের ফুল বিজু। ত্রিপুরারা আজকের দিনটিকে বলেন ‘হারি বৈসুক’। আজকের দিনে বিশেষ করে ত্রিপুরা জাতিসত্তার শিশু, কিশোর-কিশোরী ও নারীরা নদীতে ফুল ও প্রদীপ ভাসিয়ে মা গঙ্গার আশীর্বাদ প্রার্থনা করেন। তাঁদের বিশ্বাস, এতে অমঙ্গল দূর হবে, পুরোনো বছরের জরাব্যাধি নাশ হবে। চাকমাদের প্রার্থনার মধ্যেও এই মঙ্গল কামনাই থাকে। এখন নগরজীবনের বাস্তবতায় পাহাড়িদের অনেকেই চট্টগ্রাম শহর ছেড়ে এলাকায় যেতে পারেন না। তাই বলে উৎসবকে তো ভুলে থাকা যায় না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌ. রবিজ্যোতি, প্রকৌ. জ্যোতিকর খীসা, দয়াল চাকমা, অধ্যপক আনন্দ বিকাশ চাকমা, ডা. সুমেধ দেওয়ান, ডা. অংশী মারমা সহ চট্টগ্রামে বসবাসরত ব্যক্তিগণ।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী