ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নারীকে আত্ম নির্ভারশীল হতে সহযোগিতা করছে সরকার:চেমন আরা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:৫

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব বলেছেন, ”সরকার প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল হয়ে নিজে নিজে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ^াসী। যার কারণে নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যাক্তাদের বিকাশ সাধন  প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার সভাপতি বিলকিস আখতার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আহমেদ ইলিয়াছ, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক কামাল উদ্দীন চৌধুরী, সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন, রিসোর্স পার্সন জহিরুল ইসলাম। তৃণমূল প্রকল্পের কর্মকর্তা সায়মা নওশীন লুনার পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর আলম খান, সংস্থার প্রশিক্ষক সাইমুন নাহার আফরোজা, শ্রাবনী ভট্টাচার্য্য, নুসরাত জাহান শিমু, সাবিনা ইয়াসমিন, জোবাইদা সুলতানা, মেহেতাব মুনহাজ লুসি, কাজী নওশীন তাব্বাসুম প্রমুখ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ