ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মনোহরদীতে স্বপন ও বেলাবতে রিটন বিজয়ী


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:৫১

অনেকটা কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে কিছু জালভোটের অভিযোগ ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে নরসিংদীর দুই উপজেলা মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিদের ফলাফল ঘোষণার পর দুই উপজেলায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসাররা। পরে রাতে এ ফলাফল একিভূত করে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান।
১০০ কেন্দ্রের ঘোষিত এ ফলাফলে মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ (স্বপন)। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফজলুল হক ঘোড়া প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: তৌহিদ সরকার। তিনি মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল কাদির মৃধা (বই) পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আফরোজা সুলতানা রুবী (প্রজাপতি) পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট।  
অপরদিকে ৬৩ কেন্দ্রে ঘোষিত ফলাফলে বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন। তিনি মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শরীফ উদ্দিন খান মোমেন কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: হুমায়ুন কবির। তিনি চশমা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ ইমদাদুল হক ফরিদ (মাইক) পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুন্নাহার আমিনা। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৫৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোসা. রহিমা বেগম (সেলাই মেশিন) পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট।
উল্লেখ্য, মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধিতা করেন। প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতা।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল