ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নাটোরে সদর থানা এলাকা হতে জাল টাকাসহ ২ জন প্রতারক গ্রেফতার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৩:৫০

নাটোরে জাল টাকাসহ  রিপন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার আসামি মো. রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এবং লাবনী আক্তার রিমু একই এলাকার রিপনের স্ত্রী।

র‍্যাব নাটোর জানায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মো. রিপন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুর কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট এবং পাঁচশ টাকার ২৪টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ