নেত্রকোনায় সেই গৃহবধূর চুল কেটে নির্যাতন ঘটনায় মামলা
নেত্রকোনার কলমাকান্দায় সেই গৃহবধূ শিখা আক্তার শিল্পীর (৩৬) চুল কেটে নির্যাতনের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার বিবরন তোলে ধরে বুধবার দৈনিক সকালের সময় পত্রিকায় ‘নেত্রকোনায় গৃহবুধূকে মাথার চুল কেটে নির্যাতন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
বুধবার দুপুরের দিকে মামলার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লূৎফুল হক বলেন, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী মো. ফজলূল হক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এরআগে গত সোমবার বাদ মাগরিব উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের বসিন্দা ভুক্তভোগীর ননদ রেশমা আক্তার (২০) ও ননদের স্বামী মো. নয়ন মিয়া (২৬), দেবর মো. কাজল মিয়া (২২), মো. সাজল মিয়া (২০) ও শশুর মো. জালাল মিয়া (৬৫)।
উল্লেখ্য, ঘটনার সময় নিজ বাড়ীতে ভুক্তভোগী ছাড়া কেউই ছিল না। মাগরিব নামায আদায় শেষে জায়নামাজে তসবিহ পাঠ করতে ছিলেন ভুক্তভোগী। এসময় ননদ ও ননদের স্বামী, দেবর, শশুরসহ তারা ঘরে ঢুকে ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। মুখ বেঁধে ফেলায় ভুক্তভোগী চিৎকার করতে পারছিলেন না। এসময় ভুক্তভোগী গুঁঙ্গিয়ে গুঁঙ্গিয়ে কাঁদতে থাকেন। মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে পৈশাচিক উল্লাসে অভিযুক্তরা ভুক্তভোগীর পড়নের কাপড় খুলে মাথার চুল কাটেন এবং ঘরের ভেতরেই বিকৃত উল্লাসে অট্ট হাসিতে মেতে ওঠেন অভিযুক্তরা। নির্যাতনকারীদের চেঁচামেচিতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ