আনহার আহমেদ চৌধুরীর ইন্তেকাল
ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ মে, ২০২৪) রাত ১০:০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আনহার চৌধুরী দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন।
আনহার চৌধুরী ইউএপি বোর্ড অফ ট্রাস্টিজে সূচনালগ্ন থেকেই অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি একজন সক্রিয় রোটারিয়ান।আনহার চৌধুরী ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনহার চৌধুরী ১৯৫০ সালে সিলেট নগরীর দরগাহ গেটের ‘ভাটিপাড়া হাউস’ এ মরহুম আবুল হাসানাত চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ইউএপি পরিবার গভীরভাবে শোকাহত। বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে নামাজে জানাজা শেষ তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী