ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৪ দুপুর ১১:৫৩

টাঙ্গাইলের মধুপুর উপজেলা মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার, সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে শিশু পরিচর্যাকারী উপকারভোগী, মেয়াদকালীন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং স্পন্সর, অভিভাবকদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অলিভিয়া চিসিক এর সহযোগিতায় শিক্ষিকা লিনু চিরানের সঞ্চালনায় এবং লোকাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পা: প্রদীপ সাংমা এর সভাপতিত্বে সেলাই মেশিন ও শিশুদের মাঝে দৈনন্দিন ব্যবহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।

বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনারে আলোচনা শেষে উপকারভোগী ১০ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র উপকারভোগী শিশুদের মাঝে পরিচর্যার দৈনন্দিন ব্যবহার সামগ্রী ক্লোজআপ, ব্রাশ, লাক্স সাবান, হুইল সাবান, ছাতা, কলম। এবং সিএসপি মায়েদের জন্য উপকরণ হিসেবে প্রতি মাসে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, হাইজিন, লাক্স সাবান, হুইল সাবান একটি ফিলপাউডার ১ কেজি। মেয়েদের জন্য ফ্রিডম পেন্টি ব্রা, ভ্যানিটি ব্যাগ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম