ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে ক্রিকেটার নাঈম শেখ, উদ্বোধন হলো ডায়াগনস্টিক সেন্টার


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৪৭

ফরিদপুরের মধুখালীতে অত্যাধুনিক নিউ জননী স্পেশালাইজ হাসপাতাল এর ডায়গনস্টিক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৪শে মে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মধুখালী হাসপাতালের সামনে ওয়ালটন শোরুম এর দ্বিতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টর চালু করা হলো। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি এই ডায়গনস্টিক সেন্টারটি । 

অতি উন্নত মানের যন্ত্রপাতি,মেশিন,কারিগর,ও ডাক্তার, নার্স দ্বারা পরিচালিত হবে। ফরিদপুরে নিউ জননী স্পেশালাইজ হাসপাতালের ব্যাপক পরিচিতি, সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। তিনি  ডায়াগনস্টিক সেন্টরটি শুভ উদ্বোধন করেন। 

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ফরিদপুরের সন্তান নাঈম শেখ। উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাই চেয়ারম্যান, মহসিন বিশ্বাস কালু ও মোরশেদ আক্তার মিনা। মধুখালী পৌরসভার কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশমা আক্তার, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদেব কুমার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন,নিউ জননী স্পেশালাইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তার হোসেন মুক্তার। 

দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে সর্বসাধারণের জন্য বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট, চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ