ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভুল ঠিকানায় আবেদন করে স্বাস্থ্য সহকারী পদে চাকরী পাওয়ার অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ৩:৩৮

মাদারীপুরে ভুল ঠিকানায় আবেদন করে স্বাস্থ্য সহকারী পদে চূড়ান্তভাবে চাকরীর সুপারিশ পাওয়ার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে বৈধ প্রার্থী আল আমিন। সিভিল সার্জন বলছে, ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে চাকরীর সুপারিশ প্রাপ্ত হলে তদন্তসাপেক্ষে ঐ প্রার্থীর নিয়োগ বাতিল হয়ে যাবে। এদিকে সুপারিশ প্রাপ্ত প্রার্থী সিভিল সার্জন অফিসকে চাকরিতে যোগদান না করার কথা জানিয়ে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মো: নুরুল হকের ছেলে মো: হাসান সাবেক ২ নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে তথ্য গোপন করে সাবেক ৩নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন। আবেদন মোতাবেক প্রবেশপত্র পেয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে চাকরীর সুপারিশ পেয়েছেন। এদিকে চাকরীর বিজ্ঞপ্তিতে বলা আছে,  স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। কিন্তু মো: হাসান ২ নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে আবেদনপত্রে ৩নং ওয়ার্ড উল্লেখ্য করেছেন ।

অভিযোগকারী আল আমিন খান বলেন, স্থায়ী ঠিকানা গোপন করে চাকরী নেওয়া, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্তাবলীর বহির্ভূত। ভুল ও অসত্য তথ্য প্রদানের কারণে তাহার নিয়োগ বাতিল হওয়ার সামিল। আমি চাই যোগ্য ও বৈধ প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।ভুল আবেদনের বিষয়ে জানতে চাইলে মো: হাসান বলেন, আমি এলাকায় বেশি থাকি না, তাই জানিও না কোনটি সঠিক, কোনটি ভুল। আমাকে সিভিল সার্জন অফিস থেকে বৃহস্পতিবার ফোন দিয়েছিল, ফোন রিসিভ করতে না পেরে আমি তাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি আমি এই চাকরিতে যোগদান করবো না।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, এ ধরণের অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বলেন, যদি কেউ ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে চাকরীর সুপারিশ প্রাপ্ত হয় তাহলে তার নিয়োগ বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য গত ৩ জানুয়ারী ২০২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদারীপুর সিভিল সার্জন অফিস। ১৭ মে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অত্র দপ্তর। এখানে ৯টি পদে মোট 72 জন্য চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন। সুপারিশ প্রাপ্তদের 23 মে পূর্বাহ্নে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সহ যোগদান করতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়