চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণ জব্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আড়াই কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্বর্ণ চোরাকারবারি ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৩০) আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির। বিল্লাল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মো. নূর ইসলামের ছেলে ও দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত কাউন্সিলর।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে চালক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (২৮), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩২) আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি বান্ডেলে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। আটককৃতরা স্বর্ণালঙ্কার চোরাচালানিদের হোতা দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনসহ অনেকের নাম প্রকাশ করে। এ ঘটনায় মামলা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির জানান, জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্বর্ণালঙ্কার চোরাচালানিদের গডফাদারদের নাম বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর