কোতোয়ালি থানার ওসি হিসেবে শাহ্ কামাল আকন্দের যোগদান
ডিবির সাবেক ওসি শাহ্ কামাল আকন্দ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছেন। তিনি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্তসহ পুলিশ রেঞ্জ ও জেলার বারবার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত জেলার আইনশৃঙ্খলা রক্ষার অনন্য ভূমিকা পালনকারী এবং করোনাকালীন অসামান্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, বৃহস্পতিবারই তিনি ডিবি থেকে বিদায় নেন। সততা দক্ষতা ও মেধার সংমিশ্রণে অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। শাহ কামাল আকন্দ গত তিন বছর ময়মনসিংহের ডিবির ওসি হিসেবে দায়িত্ব পালনকালে ৬১ কোটি টাকার মাদক উদ্ধার ছাড়াও ৪৪টি ক্লুলেস মার্ডার কেসের রহস্য উন্মোচন করে আলোচনার শিরোনাম হন। কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বিদায় নেয়ার পর থেকে কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে কে যোগ দিচ্ছেন- এটা নিয়ে নগরময় আলোচনা ছিল। গত বৃহস্পতিবার দুপুরে ডিবির কার্যালয়ে শাহ্ কামাল আকন্দকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় ডিবির ওসি (তদন্ত) ফারুক আহমেদ, এসআই আনোয়ার হোসেন, দেবাশীষ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় রেঞ্জ ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহ কামাল আকন্দ জানান, জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন। দায়িত্ব পালনে তিনি ময়মনসিংহবাসীর সহযোগিতা ও সবার দোয়া কামনা করেছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার