ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবি এবং নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৪:৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে পরিচালিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের দশ বছর পূর্তিতে রবিবার পরবর্তী দশ বছরের জন্য নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। বাউবি’র পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম শামছেুজ্জামান ভূঁইয়া সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এসময় তিনি বলেন, বাউবি সবসময় গুণগতমান সম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। বাউবি নিশ-১ প্রোগ্রামের মাধ্যমে যৌথ বাহিনীর সদস্যদের মাঝে শিক্ষা ক্ষেত্রে এক মাইল ফলক তৈরি হয়েছে। বিশেষ অতিথি নৌবাহিনীর ক্যাপ্টেন এম শামছেুজ্জামান ভূঁইয়া সফলভাবে প্রোগ্রাম পরিচলনায় নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য উপাচার্যসহ বাউবি’র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। নৌবাহিনীর কমান্ডার এম হাবিবুল্লাহ বাহার চৌধুরী। অনুষ্ঠানে বাউবির শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিশ-১ প্রোগ্রামের কেন্দ্রীয় সমন্বয়কারী অধ্যাপক ড. ইকবাল হুসাইন।
 
উল্লেখ্য যে, ২০১৪ সালে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং বাউবি এইচএসসি (নিশ-১) প্রোগ্রামটি পরিচালনা করে আসছে। গত ১০টি ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীর ৫,৮৬২জন নাবিক এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০২৩ সাল পর্যন্ত ৪,৬৫৬ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ৭৯.৪৩ শতাংশ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত