ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইরানের নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজনঃ নুরুল আলম


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৪:১৩

সাবেক অতিরিক্ত সচিব মোঃ নুরুল আলম নিজামী তার বক্তব্যে বলেছেন ইরানের ভিআইপিদের নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করা প্রয়োজন। ইরান মুসলিম রাস্ট্র হিসেবে বিশ্বে একটা শক্তিশালী ও রোলমডেল। ঐ দেশের আইন কানুন নিজস্ব গতিতে চলে এবং একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবেও ব্যপক  পরিচিত লাভ করে।  
 শনিবার (২৫ মে) বিকালে চট্টগ্রাম স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলের হলরুমে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ শহিদ ইব্রাহীম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী শহিদ হোসেইন আমির আব্দোল্লাহিয়ান সহ ৯ জন হেলিকপ্টার বিধ্বস্ত দূর্ঘটনা নিহতদের স্মরণে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মাওলানা তাজুল ইসলাম ভূইয়া রিজভী'র কোরআন তেলায়তের মাধ্যমে স্মরণ সভা অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন মাজহারুল ইসলাম। 

মুসলিম উম্মাহ্ - চট্টগ্রাম এর আয়োজনে আহ্বায়ক জাহিদুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রুপান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ ফারুক ইকবাল, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল অব সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি কুমিল্লা ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর মোহাম্মদ, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন গত ১৯ মে (রবিবার) ইরান সীমান্তবর্তী দূর্গম পূর্ব আজারবাইজান প্রদেশে বাঁধ উদ্বোধন শেষে ফিরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত দূর্ঘটনায় প্রেসিডেন্ট সহ ৯ জন নিহত হয়। 

প্রেসিডেন্ট আয়াতুল্লাহ শহিদ ইব্রাহীম রাইসি একজন খাঁটি দেশ প্রেমিক ছিলেন তেমনি সারা বিশ্বে মুসলিম দেশ গুলো জন্য তার আন্তরিক ভালোবাসা ছিলো। মুসলিম জাতির জন্য একজন রুপকার  ও মহানয়ক ছিলেন। সারা বিশ্বের মুসলিম জাতিরা একজন বীর সেনা নায়ক হারালেন। স্যালুট জানালেন আয়াতুল্লাহ শহিদ ইব্রাহীম রাইসিকে। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃ কামরুল হাসান ও মাওলানা মিজানুর রহমান প্রমুখ। স্মরণ সভায় শহিদদের প্রতি সম্মাননা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে স্মরণ সভা সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২