ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১১:৫০

নাটোরের বড়াইগ্রামে এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি মো. নয়নকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়

আজ সোমবার (২৭ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার আসামি মো. নয়ন বড়াইগ্রাম উপজেলার একই এলাকার মো. রায়হানের ছেলে।র‌্যাব নাটোর-৫ জানান, গত ১৮ মে ভুক্তভোগী অভিমান করে নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য একটি বাসে উঠেন। পরে ঢাকা পৌঁছানোর পর ভুক্তভোগী তার ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে উঠে। এ সময় বাসে ২ নম্বর আসামি মো. ফরিদুলের (২৮) সঙ্গে তার পরিচয় হয়। এবং রাত ১১টার সে বাস থেকে বনপাড়া বাইপাস নামে। পরে ২ নম্বর আসামি তাকে বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার একটি ভুট্টাখেতের মধ্য নিয়ে যায়। সেখানে মামলার প্রধান আসামি মো. নয়নসহ (২৮) অন্য সহযোগী আসামিরা ভুক্তভোগীকে জোরপূর্বক গণধর্ষণ করে ভুট্টাখেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১৯ মে বড়াইগ্রাম থানায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব আরও জানান, মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে বড়াই গ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে মামলার পলাতক প্রধান আসামি মো. নয়নকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করে  বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়। আসামিকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১