হাইমচরে আলোচিত চোর চক্রের ৪ জনকে আটক করেছে থানা পুলিশ
চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজারের ভিবিন্ন দোকানে ও বাড়িতে মালামাল চুরি হওয়ার ঘটনায় চোর চক্রের প্রধান সহ মোট ৪ জন আটক। চোর ও চোরাইকৃত মালামাল নিয়ে আজ সোমবার (২৭ মে সকাল ১১ টায়) ব্রিফিং করেছেন হাইমচর থানা পুলিশ।
গতকাল রাত ৩টায় হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইয়াছিন এর নির্দেশে এস আই পলাশ হোসেন, মোঃ সালেহ, ফাত্বাহ্ মিয়া ও এ এস আই মোঃ শহিদুল ইসলাম, মজির উদ্দিন, ইয়াকুব আলীসহ সঙ্গীয় ফোর্স গিয়ে উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ সহ তার সহকারী মোট ৪ জন চোরকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ।
ছোটলক্ষীপুর গ্রামের বাসিন্দা মোঃ মফিজুর রহমান বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৫/৭৯ (২৬ মে ২০২৪ ইং)।মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, হাজিগঞ্জ উপজেলার মোঃ আলী আশরাফ চৌধুরীর ছেলে মোঃ ফরহাদ (২৮), হাইমচর উপজেলার ছোটলক্ষীপুর গ্রামের আক্কাস বরকন্দাজের ছেলে মোঃ মিন্টু বরকন্দাজ, আমির হোসেন মিজির ছেলে মোঃ রিয়াজ, মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ মনির হোসেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, আমরা অভিযোগ পেয়ে আসছি, দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সহ মোট ৪ জনকে আটক করি। এবং উপজেলা সদর আলগী বাজারের গার্মেন্টস, জুতা, ইলেক্ট্রনিক মালামাল, বাসা বাড়িতে টিভি ও সর্ণালংকার সহ মালামাল চুরি করে কম দামে বিক্রয়কৃত মালামাল উদ্ধার করি।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫