ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় খাস জায়গার থেকে গাছ কাটার অভিযোগ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৫:৫৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নের মঙ্গলসিদ গ্রামে খাস (সরকারি গোপাট) জায়গা থেকে অনুমোদন ছাড়াই সাত-আটটি রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মো. রোজ আলী গংদের বিরুদ্ধে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে সোমবার সকালে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন বীরমুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন খাঁন।

মো. রোজ আলী ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন, রকি মিয়া, আবুল হোসেন, খোকন মিয়া ও সোহাগ মিয়া। তারা সকলেই একই উপজেলা ও ইউনিয়নের মঙ্গলসিদ গ্রামের বাসিন্দা। রোজ আলীর বাড়ির সামনে থেকে সরকারি গোপাট থেকে বিভিন্ন সময়ে এই গাছগুলো কর্তন করা হয়েছে।

অভিযোগে উল্লেখ, অভিয্ক্তু ব্যক্তিরা জোরপূর্বক গাছ কর্তন করেছেন। গাছগুলো কেটে ঘর তৈরির জন্য কাঠ বানিয়ে করে রোজ আলী তার গোয়াল করে মজুদ করে রেখেছেন। কয়েকটি গাছ বিক্রিও করেছেন আবার নতুন করে গোপাটের গাছ কাটার পাঁয়তারা করছেন অভিযুক্তরা।

বীরমুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন খাঁন বলেন,  আমাদের এলাকার সরকারি গোপাট থেকে অভিযুক্তদের গাছ কাটে বেশ কয়েকবার নিষেধ করা হয়। তারা কর্নপাত না করেই ইতোমধ্যে সাত-আটটি বড় বড় রেইট্রি গাছ কর্তন করেছে। কর্তনকৃত গাছের আনুমানিক মূল্য হবে আড়াই থেকে তিন লাখ টাকা।

সরেজমিনে অভিযুক্তদের সাথে কথা হয়। সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে খোকন মিয়ার বাবা মোফাজ্জল বলেন, গোপাটে গাছগুলো আমরা লাগিয়েছি। তাই আমার ভাই রোজ আলীসহ আমরাই গাছ কেটে নিয়েছি। গ্রামের রাস্তার পাশের গাছ তো অনেকেই কেটে নিয়েছে। অনুমতি নিতে হয় এটা আমাদের জানা ছিল না। এখন আমরা গোপাটের আর কোন গাছ কাটবো না।

গাছ কাটার বিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কলমাকান্দার ইউএনও আসাদুজ্জামান বলেন, গাছ কাটার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন