ঢাকা সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দু:সময়ের ছাত্রলীগের নেতাকর্মীরা স্থান পায়নি নগর যুবলীগে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ১:৫৫

দুঃসময়ে দলকে সুসংগঠিত রাখতে জীবন বাজি রেখে যারা কাজ করছে এমন ত্যাগী ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন করা হয়নি।  চট্টগ্রাম মহানগর যুবলীগের গত বছরের ১৩ জুন ঘোষিত আংশিক কমিটিতে স্থান পায়নি এমন অনেকে। স্থান না পাওয়া ও একবছরেও পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্র্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। সাংগঠনিক কর্ম কান্ডে স্থবিরতা দেখা দিলেও দল দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তা পরিলক্ষিত হচ্ছে না। দল কখনো বেিরাধী দলে গেলে তখন এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 কেন্দ্রের নির্দেশনায় কমিটি গঠনের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার কথা থাকলেও ১২ মাসেও তা বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে পারে একাধিক সাবেক ছাত্রলীগ নেতারা এখনো তদবীর চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে মহানগর যুবলীগ নেতা শাহেদ হোসেন টিটু, সাবেক ছাত্রলীগ নেতা ও মহানগর যুবলীগের সংগঠক ফসিউল আলম রিয়াদ, জাবেদুল আলম সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক কার্যানির্বাহী সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, মেজবাহ্ উদ্দিন মোর্শেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিকুন নবী চৌধুরী, সাইফুল আলম লিমন, সাবেক কার্যনির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন বাবু, আরিফুল ইসলাম মাসুম, মোহাম্মদ সাজ্জাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী, ওমর ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ছামদানি জনি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান সহ অনেকের নাম আলোচনায় রয়েছে। 
জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটিতে মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম সুমনকে সভাপতি এবং সাবেক আরেক যুগ্ম আহবায়ক মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে বছরের ১৩ জুন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ৪০ সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সহসভাপতি করা হয়েছে ১১ জনকে। তারা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নগর যুবলীগের সাবেক সদস্য মো. নূরুল আনোয়ার, মহানগর যুবলীগের সাবেক সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরশাদ আসাফ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সাবেক সদস্য হেলাল উদ্দীন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাবু, সাবেক সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও আইন কলেজের সাবেক জিএস শাহজাদা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু, মহানগর যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মিয়া। এ ছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে চার জনকে। সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সাত জনকে। অন্যান্য পদসহ মোট ৪০টি পদে কমিটি ঘোষণা করা হয়।
পুর্নাঙ্গ কমিটি গঠনের বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম বলেন, কমিটি প্রথমে আংশিক কমিটি হওয়ায় অনেক যোগ্য দক্ষ জনপিয় ত্যাগীদের নাম বাদ পড়েছে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব, বাদ পড়া যোগ্য সবাইকে কমিটিতে রেখে পুর্নাঙ্গ কমিটি করার জন্য। বড় দলে অনেকে সময় সবাইকে খুশি করে কমিটি করা সম্ভব হয় না।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহে মতবিনিময়

পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি-কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক

অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম

যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

শালিখায় দাঁড়িপাল্লার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ