জলবায়ুু অভিযোজন কার্যক্রম পরিচালনা করা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ: সাবের হোসেন চৌধুরী
বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ুু অভিযোজন কার্যক্রম পরিচালনা করা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ, এজন্য জলবায়ু অভিযোজন কার্যক্রমের জন্য বিশ্বব্যাপী সংহতি জরুরি। অভিযোজন শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্য নয় বরং এটি আমাদের সকলের জন্য চ্যালেঞ্জের। এজন্য বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন। বাংলাদেশের মাথাপিছু কার্বন নিঃসরণ মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ শিকারের অন্যতম দেশ বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে জলবায়ু অভিযোজন কর্মসূচির খরচ বেড়ে যাবে। সুতরাং, সবকিছুকে জলবায়ু পরিবর্তনের লেন্সে দেখতে হবে। আর্থিক রিটার্নের ক্ষেত্রে অভিযোজনকে ন্যায্যতা দেওয়া কঠিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাপী চিন্তা করলেও স্থানীয়ভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামে আঞ্চলিক জলবায়ু সম্মেলন সফল করার লক্ষে সম্প্রতি পরিবেশ উন্নয়ন ভিত্তিক সংগঠন এড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শেখ নওশাদ সারোয়ার পিল্টু বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এডভিশন বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি সংগীতশিল্পী মাসুদ রানা, ভাইস প্রেসিডেন্ট ও সাংবাদিক শ ম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও গ্রীন লিফ সম্পাদক তছলিল হাসান হৃদয়,সাংগঠনিক সম্পাদক মো. হাসান প্রমূখ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন