মাদারীপুর শহর সিসি ক্যামেরার আওতার উদ্বোধন
মাদারীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক জেলা শহরে অপরাধ দমন ও নিয়ন্ত্রন কার্যক্রম মনিটারিং করার জন্য আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সিসি টিভি স্থাপন সম্পন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, বিভিন্ন অপরাধ, সন্ত্রাসী মূলক কর্মকান্ড, ঝড়গা- বিবাদ, সড়ক দুর্ঘটনায় রোধে মাদারীপুর শহরের প্রধান প্রধান পয়েন্টে এবং শেখ হাসিনা মহাসড়কে প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে ২৬০ টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে মাদারীপুর জেলা পুলিশ। দুপুরে মাদারীপুর পুলিশের কার্যালয়ে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন কক্ষ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। সভাপতিত্ব করেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। পরে আলোচনা সভার আয়োজন করা হয়, এসময়ে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র নুর আলম বাবু চৌধুরী, মাদারীপুর চেম্বার ও কমার্স সভাপতি হাফিজুর রহমান খান, মাদারীপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো শাজাহান হাওলাদার, যুদ্ধ কালীন খালিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ী এবং সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?