ফেনীতে ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্ধিতার চেষ্টা
আগামীকাল ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূইয়াঁ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আর এসব উপজেলায় ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্ধিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। ডামি প্রার্থীরা শুধু ফেসবুকে, এদের নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা নাই বললে চলে। আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী যাতে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে না পারে সে জন্য দলের সমর্থিত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী নিজেদের বলয়ের কাউকে নির্বাচনে দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছের ফেনীর প্রার্থীরা।
ফেনী জেলা আওয়ামী লীগ সমর্থিত মূল প্রার্থীর বিপরীতে নির্বাচন করছেন এসব ডামি প্রার্থী। আর এসব ডামি প্রার্থীর কারোই প্রচার-প্রচারণার মাইকিং, ব্যানার কিংবা ফেস্টুন লক্ষ করা যায়নি।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণা করলেও অন্য প্রার্থীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না। উপজেলা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের প্রতীক চেয়ারম্যানদের দোয়াত-কলম, ভাইস চেয়ারম্যানদের টিউবওয়েল ও মহিলা চেয়ারম্যানরা প্রজাপতি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে গ্রহণযোগ্য, উৎসবমুখর করতে ও নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে মাঠে কাজ করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তাদের গণসংযোগ, মাইকিং, পোস্টার ও ব্যানারে শহর থেকে গ্রামে দৃশ্যমান রয়েছে। এর বিপরীতে অন্য যারা নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কারোই গণসংযোগ, প্রচার-প্রচারণার মাইকিং, ব্যানার, ফেস্টুন লক্ষ্য করা যায়নি। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতীক সংবলিত ফেস্টুন ছাপিয়ে প্রচার করছেন।
তবে স্থানীয় ভোটাররা জানান, দলীয় প্রার্থীদের চিনলেও অন্য কাউকে চেনেননা। আগের সেই ভোট এখন আর দেখা যায়না। নির্বাচনে যারা প্রার্থী হয়েছে, সবাই আওয়ামী লীগের। যে-ই জিতুক, আওয়ামী লীগেরই একজন জিতবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied